শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় শহীদদের স্মরনে শহীদ মিনারে পৌরকর্তৃপক্ষের পুষ্পার্ঘ্য অর্পণ

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১
  • ২৩১ বার পঠিত

সারা দেশের ন্যায় শেরপুরের নকলায় মহান বিজয় দিবস-২০২১ যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে সকল শহীদদের স্মরনে উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, বিভিন্ন দপ্তরসহ বিভিন্ন পেশা শ্রেণীর সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়েছে।

এর অংশ হিসেবে নকলা পৌর সভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হাফিজুর রহমানের নেতৃত্বে সরকারি হাজী জালমামুদ কলেজ মাঠের শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ্ মো. বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্র্রাপ্ত সভাপতি আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, সহকারী কমিশনার (ভূমি) কাউছার আহাম্মেদ, নকলা থানার ওসি মুশফিকুর রহমান, পৌর সভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোছা. সুফিয়া বেগম ও জমিলা বেগম, সাধারণ কাউন্সিলর মো. সারুয়ার আলম, মো. জরিফ হোসেন, নূরে আলম সিদ্দিক, মো. ফরিদ আহম্মেদ লালন, মো. তোতা মিয়া, মো. জিয়াউল হক, মো. ইয়াদ অলী, মো. রফিকুল ইসলাম ও মো. ইন্তাজ আলী; যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক খলিলুর রহমান, উপজেলা যুবলীগের আহ্বায়ক রফিকুল ইসলাম সোহেল, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম রিপন, উপজেলা প্রকৌশলী আরেফিন পারভেজ, সমবায় কর্মকর্তা বাহা উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদ, নকলা প্রেস ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন, সাধারন সম্পাদক মোশাররফ হোসেন সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ, উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তর প্রধানগন, পৌরসভায় কর্মরত বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগন, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগন ও বিভিন্ন গনমাধ্যমে কর্মরত সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102