শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় মহান বিজয় দিবস-২০২১ উপলক্ষে আলোচনা সভা

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১
  • ২৪৫ বার পঠিত

নানা কর্মসূচির মধ্যদিয়ে শেরপুরের নকলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০২১ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সূর্যোদয়ের সাথে সাথে নকলা হাজী জালমামুদ কলেজ মাঠের শহীদ মিনারে পুস্পস্তবক অর্পনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।

পরে উপজেলা প্রশাসনের আয়োজনে নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সভাপতি মজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদে চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, সাবেক এমপি অধ্যাপক মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ও পৌর সভার মেয়র হাফিজুর রহমান লিটন, নকলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুশফিকুর রহমান প্রমুখ।

এসময় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুর, সহকারী কমিশনার (ভুমি) কাউছার আহাম্মেদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদসহ উপজেলার জীবীত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যগন, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ সাংবাদিকবৃন্দ ও বিপুল সংখ্যক সাধারন জনগন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102