শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন

নকলা হানাদার মুক্ত দিবস উপলক্ষে রাত্রিকালীন প্রিতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অুনষ্ঠিত

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১
  • ৩২৬ বার পঠিত

শেরপুরের নকলা উপজেলা পাকাস্তানি হানাদার মুক্ত দিবস (৯ ডিসেম্বর) উপলক্ষে রাত্রিকালীন প্রিতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অুনষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) রাতে উপজেলার পাঠাকাটা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে রাত ৯টার সময় এ ফাইনাল খেলা শুরু হয়। এতে পাঠাকাট ইউনিয়নের পাঠাকাটা এলাকার দুর্বার যুব সংঘ টিম ৫-২ গোলে বহরদি টিমকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। পরে চ্যাম্পিয়ন ও রানার্সঅপ দলসহ এবং সেরা খেলোয়াড়দের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

এ উপলক্ষে এক পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাঠাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ ফয়েজ মিল্লাত-এর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ্ মো. বোরহান উদ্দিন।

এসময় অন্যান্যদের মধ্যে ৬ নং পাঠাকাটা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানের ছেলে কামরুল ইসলাম, যুবনেতা রাজীব হাসান, ইউপি সদস্য মোজাম্মেল হক, সাবেক ইউপি সদস্য তৈয়বুর রহমান ও সুলতান উদ্দিন; পর পর ২বারের নির্বাচিত ইউপি সদস্য মাফিজুল ইসলাম, নবনির্বাচিত ইউপি সদস্য মো. রুবেল মিয়া, ওবায়দুল হক ও মো. বাজু মিয়াসহ নকলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও স্থানীয় ক্রীড়ামোদি জনগন উপস্থিত ছিলেন।

সবেশেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ্ মো. বোরহান উদ্দিন ও অন্যান্য অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের হাতে এলইডি টিভি, রানার্সঅপ দলের খেলোয়াড়দের হাতে স্মার্ট মোবাইল ফোন এবং সেরা খেলোয়াড়দের মাঝে বিভিন্ন পুরষ্কার তুলেদেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102