বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১
  • ৩১৩ বার পঠিত

শেরপুরের নকলায় “নারী নির্যাতন বন্ধ করি,কমলা রঙের বিশ্ব গড়ি” এই শ্লোগানকে ধারন করে  নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর) ও “শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা” এই শ্লোগানকে ধারন করে বেগম রোকেয়া দিবস-২০২১ পালিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দুপুরের দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে আলোচনা সভা ও উপজেলার শ্রেষ্ঠ ৫ জয়িতাদের সংবর্ধনা দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান-এঁর সভাপতিত্বে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ মো. বোরহান উদ্দিন।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রোমানা ইয়াসমীনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোছা. আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, যুগ্ম সম্পাদক ও পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, সাবেক মাহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম রেনু, সোনালী ব্যাংক নকলা শাখার ব্যবস্থাপক নাজমুল হুদা প্রমুখ।

আলোচনা সভা শেষে জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় উপজেলার ৫ জয়িতাকে সম্মাননা সংবর্ধনা দেয়া হয়। মনোনিত জয়িতারা হলেন- অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী কুর্শাবাদাগৈড় এলাকার বদিউজ্জামানের মেয়ে রোকসানা ইয়াসমিন, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী ইশিবপুর এলাকার জবান আলীর মেয়ে নাছিমা খাতুন, সফল জননী নারী হিসেবে সাফল্য অর্জনকারী নারী মোজাকান্দা এলাকার মিয়া ফজলুল করিমের মেয়ে সুলতানা আরজুমান্দ লায়লা, নির্যাতন বিভিষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছে এমন সাফল্য অর্জনকারী নারী মমিনাকান্দা এলাকার দারোগালীর মেয়ে খুকি বেগম ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় সাফল্য অর্জনকারী নারী কলাপাড়া এলাকার আবু সুফিয়ানের মেয়ে সুফিয়া বেগম। অতিথিবৃন্দরা মনোনিত জয়িতাদের হাতে সংবর্ধনা স্মারক ও সনদ তুলেদেন।

এসময় নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন গনমাধ্যমে কর্মরত সাংবাদিকগন, উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তর প্রধান, সরকারি-বেসরকারি পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন এলাকা থেকে আগত শতাধিক নারী উদ্যোক্তাগন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102