বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতি সভা

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১
  • ১৮৮ বার পঠিত

শেরপুরের নকলায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ ডিসেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান-এর সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) কাউছার আহাম্মেদের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ্ মো. বোরহান উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আম্বিয়া খাতুন, সহ-সভাপতি ফেরদৌসুর রহমান জুযেল, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান লিটন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুর ও নকলা থানার ওসি মুশফিকুর রহমান প্রমুখ।

এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পরিষদ সদস্য সানোয়ার হোসেন, সরকারি হাজী জালমামুদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলতাব আলী, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সভাপতি মজিবর রহমান প্রমুখ।

এসময় উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তর প্রধানগন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, বীর মুক্তিযোদ্ধাগন, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগন, রাজনৈতিক নেতৃবৃন্দ, নকলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও বিভিন্ন গনমাধ্যমে কর্মরত সাংবাদিক উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102