বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলা প্রেস ক্লাবের সার্বিক উন্নয়ন মূলক আলোচনা ও বিভিন্ন দিবস পালনে প্রস্তুতি সভা

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১
  • ৪৫৪ বার পঠিত

শেরপুর জেলার ঐতিহ্যবাহী নকলা প্রেস ক্লাবের সার্বিক উন্নয়ন বিষয়ক আলোচনা ও বিভিন্ন দিবস পালনের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ ডিসেম্বর) রাতে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দ্বিতীয় তলায় প্রেস ক্লাব কার্যালয়ে প্রেস ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন-এর সভাপতিত্বে এ আলোচনা ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি খন্দকার জসিম উদ্দিন মিন্টু, সাংগঠনিক সম্পাদক মো. নূর হোসেন, কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল-আমিন, প্রচার-প্রকাশনা সম্পাদক নাহিদুল ইসলাম রিজন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান সৌরভ, কার্যকরী সদস্য মোফাজ্জল হোসেন, সীমানুর রহমান সুখন ও রাইসুল ইসলাম রিফাত প্রমুখ।

সব পেশাশ্রেনীর জনগনের পাশে থেকে বস্তুনিষ্ট লেখনীর মাধ্যমে কিভাবে দেশ ও জাতির উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করা যায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন বক্তারা। তাছাড়া আগামী দিনগুলোতে সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ড গুলো নিজ নিজ কর্মক্ষেত্রের সংবাদ মাধ্যম গুলোতে প্রচার ও প্রকাশের পাশাপাশি সমাজের যেকোন অসঙ্গতি গুলোকে বস্তুনিষ্ট সংবাদ প্রকাশের মাধ্যমে কিভাবে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনা যায় বা তাদের সামনে উপস্থাপন করা যায় এ বিষয়েও আলোকপাত করেন প্রেস ক্লাবের নেতৃবৃন্দরা।

এ সভায় ৯ ডিসেম্বর (বৃহস্পতিবার) নকলা হানাদার মুক্ত দিবস, ১৪ ডিসেম্বর (মঙ্গলবার) শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর (বৃহস্পতিবার) মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের ক্ষেত্রে প্রেস ক্লাবের সকল সাংবাদিকদের নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য যথাযথ ভাবে পালন করার বিষয়ে আলোচনার পাশাপাশি উক্ত দিবস সমূহ পালনের লক্ষে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়। এ সসয় নকলা প্রেস ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102