বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনি’র জন্মদিবস পালন

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১
  • ৩২৬ বার পঠিত

শেরপুরের নকলায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনি’র ৮৩তম জন্মদিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।

এ উপলক্ষে শনিবার (৪ ডিসেম্বর) রাতে উপজেলা যুবলীগের অস্থায়ী কার্যালয়ে উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক রফিকুল ইসলাম সোহেলের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা ও জন্ম দিনের কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এফ.এম কামরুল আলম রঞ্জু ও রেজাউল করিম রিপন, সদস্য রফিকুল ইসলাম, সরফরাজ খান, আকরাম হোসেন, আনোয়ার হোসেন শিপন, মর্তুজ আলী, ফরিদ উদ্দিন, আদিল আহমেদ পল্লবসহ অন্যান্য সদস্যবৃন্দ, উপজেলা ও ইউনিয়ন যুবলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মী ও নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেখ ফজলুল হক মনি ১৯৩৯ সালের ৪ ডিসেম্বর টুঙ্গিপাড়ার এক সমভ্রান্ত শেখ (মুসলিম) পরিবারে জন্মগ্রহন করেন। সোনার বাংলা বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালনের নিমিত্তে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর নির্দেশে শেখ ফজলুল হক মনি কল্যাণকামী যুবসমাজকে সাথে নিয়ে ১৯৭২ সালের ১১ নভেম্বর বাংলাদেশ আওয়ামী যুবলীগ নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন এবং তিনিই এ সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102