শেরপুরে বজ্রপাত মোকাবেলায় জেলা শহরের বিভিন্ন স্থানে তালবীজ রোপন কর্মসূচি হাতে নিয়েছে জেলাস্থ আজকের তারুণ্য স্বেচ্ছাসেবী সংগঠন নামে তরুণ সমাজের একটি সংগঠন।
কর্মসূচির অংশ হিসেবে প্রথম ধাপে শেরপুর সরকারি কলেজে ১০০টি তাল বীজ রোপণ করা হয়েছে। দ্বিতীয় ধাপে শেরপুর জি.কে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠের চার পাশে ও শেরপুর জেলা প্রশাসক (ডিসি)-এঁর ডাক বাংলোর চারপাশের সুবিধাজনক স্থানে ১০০টি তাল বীজ রোপণ করা হয়।

শেরপুর জি.কে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠের চার পাশে তাল বীজ রোপণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ-এঁর স্ত্রী জান্নাতুল ফেরদৌস প্রিয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জি.কে পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মঞ্জুরুল হক, সংগঠনটির উপদেষ্টা ও পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশন-এর অধ্যক্ষ আবুল কালাম আজাদ ও মো. শান্ত প্রমুখ।
অন্যদিকে শেরপুর জেলা প্রশাসক (ডিসি)-এঁর ডাক বাংলোতে তাল বীজ রোপণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ-এঁর স্ত্রী জান্নাতুল ফেরদৌস প্রিয়া প্রমুখ।
উভয় অনুষ্ঠানে আজকের তারুণ্য স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি, সাধারন সম্পাদকসহ সংগঠনটির সকল সদস্যবৃন্দ, স্থানীয় সাংবাদিক ও সুশীলজন উপস্থিত ছিলেন।

আজকের তারুণ্য স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দরা জানান, বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাবে বেড়েছে বজ্রপাতসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ। আর সারা দেশে বজ্রপাতের ঝুকিপূর্ণ অঞ্চলগুলোর মধ্যে শেরপুর জেলা একটি। তাই শেরপুরকে বজ্রপাতের হাত থেকে রক্ষা করার জন্য আজকের তারুণ্য স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শহরের বিভিন্ন স্থানে বজ্রপাত মোকাবেলায় এবছর ৫০০টি তালবীজ রোপন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এরই মধ্যে ৩০০টি বীজ রোপণ কাজ সম্পন্ন হয়েছে বলে তারা জানান। পরিবেশ ও জলবায়ু রক্ষায় আমাদের আজকের তারুণ্যের পক্ষ থেকে বিভিন্ন উন্নয়ন মূলক কর্মসূচি বাস্তবায়ন অব্যাহত থাকবে বলে তারা জানান।