বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় নয়ন হেয়ার ড্রেসার নামে আধুনিক সেলুন উদ্বোধন

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | রবিবার, ২১ নভেম্বর, ২০২১
  • ২৯৪ বার পঠিত

শেরপুর জেলার নকলা উপজেলা শহরের প্রাণ কেন্দ্রে “নয়ন হেয়ার ড্রেসার সেলুন” নামে আধুনিক সেলুন উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার (২১ নভেম্বর) দুপুরের দিকে গ্রীণ রোডে সেলুনের সামনে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সব বয়সের ও সব পেশা-শ্রেণির পুরুষের, বিশেষ করে তরুণদের আধুনিক ডিজাইনের পরিপাটি ও মার্জিত চুল কাটার নিশ্চয়তা দিয়ে আধুনিক এ সেলুনের উদ্বোধন করা হয়।

নকলা পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান লিটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে এ সেলুন উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নকলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. ফজলে রাব্বী রাজন, উপজেলা যুবলীগের সদস্য হুমায়ুন কবীর বর্ষা, শফিকুল ইসলাম শফি প্রমুখ।

এ সময় নয়ন হেয়ার ড্রেসার সেলুনের সত্ত্বাধিকারী ভূপেন্দ্র চন্দ্র শীল, আধুনিক ডিজাইনের পরিপাটি ও মার্জিত চুল কাটিং মাস্টার নয়ন চন্দ্র শীল, যুবনেতা আব্দুল জলিল ও আজিজুল হক, ডিপ্লোমা প্রকৌশলী তানভীর আহাম্মেদ তকীসহ স্থানীয় গন্যমান্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102