বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

শেরপুরে সিএনজি চালককে মারধরের প্রতিবাদে শ্রীবরদীতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১
  • ২৩৯ বার পঠিত

শেরপুরে সিএনজি চালক ওয়াজ উদ্দিন ওরফে ফকির আলীকে মারধরের প্রতিবাদে শ্রীবরদী উপজেলায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছ। মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুরে শ্রীবরদী চৌরাস্তা মোড়ে উপজেলা সিএনজি চালক ও শ্রমিক সমিতির যৌথ আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানব বন্ধন চলাকালে বক্তব্য রাখেন সংগঠনের নেতা হারুনুর রশিদ কাতানী, মশিউর রহমান মিষ্টার, সুলতান মিয়া ও রাসেল আহম্মেদসহ অনেকেই।

বক্তাদের বক্তব্যে জানা গেছে, রোববার (১৪ নভেম্বর) সকালে শেরপুর জেলা শহরের খোয়ারপাড় মোড় থেকে ওয়াজ উদ্দিন ওরফে ফকির আলী যাত্রী নিয়ে শ্রীবরদীর উদ্দেশ্যে যাত্রা শুরু করে সিএনজি স্টেশন পার হতেই জিকির মিয়া, সাদি মিয়া ও হৃদয় মিয়াসহ বেশ কয়েকজন অতর্কিতভাবে ফকির আলীর ওপর হামলা চালিয়ে বেদম মারপিট করে। এতে সিএনজি চালক ওয়াজ উদ্দিন ওরফে ফকির আলী গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আহতের পরিবারের সদস্যের মাধ্যমে রাজধানী ঢাকাস্থ পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়।

বক্তারা এ ঘটনার সঠিক তদন্ত করে এর সাথে জড়িতদের আইনের আওতায় এনে সুষ্ঠ বিচারের দাবি জানান। নতুবা পরবর্তিতে আরো কঠোর কর্মসূচি ঘোষনা দেওয়ার হুমকি দেন তারা।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102