বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

খালেদা জিয়া’র রোগমুক্তি কামনায় নকলায় দোয়া মাহফিল

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১
  • ৩৭০ বার পঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন, সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়া’র দ্রুত রোগ মুক্তি কামনায় শেরপুরের নকলা উপজেলায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় তৎকালীন জাতীয় সংসদের বিএনপি সরকার দলীয় সাবেক হুইপ প্রয়াত জাহেদ আলী চৌধুরী’র নকলা শহরের বাসভবনে স্থাপিত উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ দোয়া-মাহফিল করা হয়।

পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে এবং পৌর বিএনপি’র আহবায়ক কামরুল আলম খান লিটন বিএসসি’র সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে পৌর বিএনপি’র সদস্য সচিব আনোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক আনিসুর রহমান, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মহিউদ্দিন মুক্তার, মোনায়েম সরকার, সদস্য রাব্বেনুর চৌধুরী, জেলা বিএনপি’র সদস্য এনামুল হক রিপন, জেলা যুবদলের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান লিংকন, পৌর যুবদলের সাবেক সভাপতি এনামুল হক পান্নুসহ উপজেলা, পৌরসভা, ইউনিয়ন যুবদল, শ্রমিকদল, স্বেচ্ছা সেবকদল, ছাত্রদল ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দেশ ও জাতির কল্যাণ কামানাসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন, সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়া’র দ্রুত রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।

এছাড়া জাতীয় সংসদের তৎকালীন বিএনপি সরকার দলীয় হুইপ প্রয়াত জাহেদ আলী চৌধুরীর বিদেহী আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি নকলা-নালিতাবাড়ী উপজেলা বিএনপির অভিভাবক আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশি ফরিদা চৌধুরী-এঁর সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনাসহ সকলের সুস্থ্যতা কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা মো. ফখরুল আলম।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102