বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

শেরপুরে ২ দিনব্যাপী শিশু সাংবাদিকতা কর্মশালার উদ্বোধন

রিপোর্টারঃ
  • প্রকাশের সময় | রবিবার, ১৪ নভেম্বর, ২০২১
  • ৩৪৩ বার পঠিত
মেধা বিকাশের লক্ষ্যে শেরপুরে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকদের কর্মশালা উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টার সময় শেরপুর শহরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন শেরপুর পৌরসভার মেয়র গোলাম কিবরিয়া লিটন।
উদ্বোধনী বক্তব্যে মেয়র বলেন, যারা এই কর্মশালার আয়োজন করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই। কারণ শিশুরা শুধু এই কর্মশালা থেকে সাংবাদিকতা শিখছে না, এর পাশাপাশি শিক্ষার্থীদের মেধা বিকাশ হচ্ছে। এই প্রশিক্ষণ গ্রহণ করে চলার পথে শিশুদের অনেক কাজে আসবে।
হ্যালোর সাব এডিটর সৈয়দা মৌ জান্নাতের সভাপতিত্বে কর্মশালার শুরুতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মলয় মোহন বল, নাগরিক প্লাটফর্ম জনউদ্যোগের আহবায়ক ও পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশন এর প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ।
দুইদিন ব্যাপী কর্মশালায় প্রশিক্ষক হিসেবে আছেন হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সাব এডিটর সৈয়দা মৌ জান্নাত, শেরপুর অনলাইন জার্নালিস্ট ফোরামের যুগ্ম সম্পাদক, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি এস এম জুবায়ের (দীপ), চ্যানেল আই ও কালের কন্ঠের জেলা প্রতিনিধি হাকিম বাবুল।
দুইদিনব্যাপী শিশু সাংবাদিক কর্মশালায় শেরপুর জেলার বিভিন্ন স্কুলের ২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। আগামীকাল সোমবার (১৫ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় জেলা প্রশাসক মো. মোমিনুর রশিদ কর্তৃক এই কর্মশালার সমাপনী এবং প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102