বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা ও দোয়া

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বুধবার, ১০ নভেম্বর, ২০২১
  • ৪৩২ বার পঠিত

শেরপুরের নকলায় শেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এর এসএসসি (ভোক) এবং ঐতিহ্যবাহী বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ নভেম্বর) শেরপুর জেলার নকলা উপজেলাধীন গনপদ্দীতে অবস্থিত শেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এর মিলনায়তনে অধ্যক্ষ মির্জা ফিরোজ হাসানের সভাপতিত্বে এবং বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসায় সুপার মাওলানা মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শেরপুর টিটিসি কর্তৃক আয়োজিত এবং চীফ ইন্সট্রাক্টর এস.এম আজহার ও ইন্সট্রাক্টর সাজু মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে ইনস্ট্রাক্টর রবিউল ইসলাম, তমাল চন্দ্র সান্যাল, ইসমাইল হোসেন, নিরমল বাশার ও হেলাল উদ্দিনসহ প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি, বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে অনেকে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের শুরুতে অনুষ্ঠানের সভাপতি অধ্যক্ষ মির্জা ফিরোজ হাসান নিজ হাতে সকল অতিথিবৃন্দ ও বিদায়ী পরীক্ষার্থীদের বিদায়ী ব্যাচ পড়িয়ে দেন এবং আলোচনা সভার পরে সকল অতিথিবৃন্দের হাতে শুভেচ্ছা পুরষ্কার ও বিদায়ী ৬০ পরীক্ষার্থীর হাতে পরীক্ষার জন্য সহায়ক বিভিন্ন শিক্ষা সামগ্রী উপহার হিসেবে তুলেদেন।

এদিকে বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদরাসা কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বানেশ্বরদী ইউপির চেয়ারম্যান মাজহারুল আনোয়ার মহব্বত, ইউনিয়ন আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুল জব্বার, শেরপুর সদর উপজেলার কুমরি বাজিতখিলা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. আখতারুজ্জামান, বানেশ্বরদী উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজহারুল ইসলাম ফিরোজ, সহকারী শিক্ষক মাহবুব হোসাইন রূপম, সহকারী মৌলভী মাওলানা মো. ফজলুল করিম, মাওলানা মো. রেজাউল করিমসহ বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে অনেকে বক্তব্য রাখেন।

এসময় স্থানীয় শিক্ষানুরাগী আব্দুস ছাত্তার, সিনিয়র শিক্ষক মো. মোশারফ হোসাইন ও রোকেয়া আক্তার, সহকারী শিক্ষক শওকত হোসেন, নুসরাত জাহান নীপা, ক্বারী কাজীমদ্দিন, ইবতেদীয় শিক্ষক মোস্তাফিজুর রহমান খান, জামাল উদ্দিন, কব্দুল হোসেন ও আমীন মিয়াসহ অন্যান্য শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102