বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

শেরপুরের নকলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | রবিবার, ৭ নভেম্বর, ২০২১
  • ৪২০ বার পঠিত

সারা দেশের ন্যায় শেরপুরের নকলা উপজেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করা হয়েছে। রবিবার (৭ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নকলা উপজেলা শাখার উদ্যোগে ও আয়োজনে যথাযোগ্য মর্যাদায় এ দিবসটি পালিত হয়।

এ উপলক্ষে তৎকালীন জাতীয় সংসদের বিএনপি সরকার দলীয় সাবেক হুইপ প্রয়াত জাহেদ আলী চৌধুরীর নকলা শহরের বাসভবনে স্থাপিত উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পরে দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা এবং দেশ, জাতি ও দলের কল্যাণে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উপজেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মহিউদ্দিন মুক্তার, যুগ্ম আহবায়ক সাইদুল হক লাঞ্জু, পৌর যুবদলের সাবেক সভাপতি এনামুল হক পান্নু, উপজেলা বিএনপির সদস্য রাব্বেনুর চৌধুরী, মোস্তাফিজুর রহমান জুয়েল, জেলা বিএনপির সদস্য এনামুল হক রিপন, পৌর বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক ছাইদুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোরাদুজ্জামান মাসুম, পৌর যুব দলের আহবায়ক মশিউর রহমান লোটাস, যুগ্ম আহবায়ক জাহিদ ফরাজী ও সাখাওয়াত হোসেন সেলিমা, পৌর ছাত্র দলের আহবায়ক সানোয়ার হোসেন অভিসহ উপজেলা ও পৌরসভা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

উক্ত অনুষ্ঠান সমূহ সফলতার সহিত সম্পন্ন করতে দূরে থেকে হলেও সার্বিক দিক নির্দেশনায় ছিলেন জাতীয় সংসদের তৎকালীন বিএনপি সরকার দলীয় হুইপ প্রয়াত জাহেদ আলী চৌধুরীর পত্নী উপজেলা বিএনপির অভিভাবক আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশি ফরিদা চৌধুরী।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102