বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

যুব উন্নয়নের ডিজি হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন শেরপুরের আজহারুল ইসলাম খান

সমকালীন ডেস্ক:
  • প্রকাশের সময় | রবিবার, ৭ নভেম্বর, ২০২১
  • ৮০৫ বার পঠিত

যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) হিসেবে ২ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন শেরপুর জেলাবাসীর গর্ব মো. আজহারুল ইসলাম খান (মুকুল)।

উপসচিব মো. অলিউর রহমান-এঁর স্বাক্ষরিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনের আলোকে এতথ্য জানা গেছে। তাঁর অবসরোত্তর ছুটি ও এ সংক্রান্ত সুবিধাদি স্থগিতের শর্তে ২ বছরের জন্য চুক্তি ভিত্তিক এ নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, এ নিয়োগের শর্তাবলী অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। এছাড়া জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলেও জারিকৃত ওই প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

মো. আজহারুল ইসলাম খান (মুকুল) যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে কর্মরত ছিলেন। ৬ নভেম্বর থেকে বা যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর তিনি যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) পদে বহাল থাকবেন।

মো. আজহারুল ইসলাম খান (মুকুল) বিসিএস ১০ম ব্যাচের কর্মকর্তা। তিনি ১০ম ব্যাচ বিসিএস ফোরামের সভাপতি এবং রাজধানী ঢাকাস্থ শেরপুর সমিতির সহ-সভাপতির দায়িত্ব পলন করছেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102