বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলার ৯টি ইউপিতে ১ নারীসহ নতুন ২ জন পেলেন দলীয় প্রতীক নৌকা

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | রবিবার, ২৪ অক্টোবর, ২০২১
  • ৭৮৯ বার পঠিত

তৃতীয় ধাপে শেরপুরের নকলা উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এক নারী প্রর্থীসহ নতুন দুই জন বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন।

উপজেলার বানেশ্বরদী ইউনিয়ন ও পাঠাকাটা ইউনিয়নের জন্য নতুন প্রার্থী মনোনয়ন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। তারা হলেন বানেশ্বরদী ইউনিয়নের জন্য আঞ্জুমান আরা বেগম ও পাঠাকাটা ইউনিয়নের জন্য মো. আব্দুস ছালাম। আর বাকী ৭টি ইউপিতে পুরাতনরাই পেলেন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন।

যেসকল সম্ভাব্য প্রার্থীরা বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন তাঁরা হলেন- ১নং গনপদ্দী ইউনিয়নের জন্য মো. শামছুর রহমান (আবুল), ২নং নকলা ইউনিয়নে মো. আনিসুর রহমান (সুজা), ৩নং উরফা ইউনিয়নে মুহাম্মদ রেজাউল হক হীরা, ৪নং গৌড়দ্বার ইউনিয়নের জন্য মো. শওকত হুসেন খান (মুকুল), ৫নং বানেশ্বরদী ইউনিয়নে আঞ্জুমান আরা বেগম (রুমি), ৬নং পাঠাকাটা ইউনিয়নের জন্য মো. আব্দুস ছালাম, ৭নং টালকী ইউনিয়নে মো. বদরুজ্জামান (বদ্দি), ৮নং চরঅষ্টধর ইউনিয়নে মো. গোলাম রাব্বানী ও চন্দ্রকোনা ইউনিয়নের জন্য মো. সাজু সাইদ ছিদ্দিকী।

তৃতীয় ধাপে ইউপি নির্বাচনের জন্য ইসি কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২ নভেম্বর মঙ্গলবার মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ, মনোনয়ন বাছাই ৪ নভেম্বর বৃহস্পতিবার, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১১ নভেম্বর বৃহস্পতিবার এবং ভোট গ্রহন করা হবে ২৮ নভেম্বর রোজ রবিবার।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102