বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলার বীর মুক্তিযোদ্ধা আলা উদ্দিন আর নেই

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১
  • ৩০৯ বার পঠিত

শেরপুর জেলার নকলা উপজেলার বীর মুক্তিযোদ্ধা মো. আলা উদ্দিন (আলা মেম্বার) আমাদের মাঝে আর নেই। শুক্রবার (২২ অক্টোবর) নিজ বাসভবনে বার্ধক্য জনিত কারনে মারা গেছেন; ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বীর মুক্তিযোদ্ধা আলা উদ্দিন উপজেলার চরঅস্টধর ইউনিয়নের কাজাইকাটা গ্রামের বেপারী বাড়ীর মৃত ইমান আলীর ছেলে। শনিবার (২৩ অক্টোবর) সকাল ১১ টার সময় মরহুমের নিজের বাড়ির আঙ্গিনায় রাষ্ট্রীয় ভাবে শ্রদ্ধা নিবেদনের পরে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড ও জাতীয় পরিচয় পত্র (এনআইডি) অনুযায়ী জানা গেছে, মৃত্যুকালে বীর মুক্তিযোদ্ধা আলা উদ্দিনের বয়স হয়েছিল ৮৭ বছর, ৬ মাস, ১৮ দিন। তিনি ৪ ছেলে, ৫ মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের অফিস সূত্রে জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা আলা উদ্দিনের মুক্তিযোদ্ধা গেজেট তালিকা নং ১৩২৭, লাল মুক্তিবার্তা তালিকা নং ০১১৪০৩০১৬২।

মরহুমের পরিবার সূত্রে জানা গেছে, রাষ্ট্রীয় ভাবে শ্রদ্ধা নিবেদন শেষে বীর মুক্তিযোদ্ধা আলা উদ্দিনের মরদেহ পারিবারিক গোরস্থানে সমাহিত করা হবে বলে মরহুমের ছেলে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরীফ আহাম্মদ জানান।

বীর মুক্তিযোদ্ধা আলা উদ্দিনের মৃত্যুতে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহসহ কমিটির অন্যান্যরা, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মেদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম হিরু, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক ও পৌরসভার মেয়র মো. হাফিজুর রহমান লিটন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুর, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সভাপতি মজিবর রহমান ও সাধারন সম্পাদক অধ্যাপক মাহবুবুর রহমান বিদ্যুৎসহ কমিটির অন্যান্যরা, উপজেলা যুবলীগের আহবায়ক রফিকুল ইসলাম সোহেল, যুগ্ম আহবায়ক এফ.এম কামরুল আলম রঞ্জু ও রেজাউল করিম রিপনসহ কমিটির অন্যান্যরা, বঙ্গবন্ধু প্রজন্মলীগ নকলা উপজেলা শাখার সাবেক সিনিয়র সহ-সভাপতি ও পাঠাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ ফয়েজ মিল্লাত, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও চরঅস্টধর ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী, বঙ্গবন্ধু শিক্ষা-গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও নকলা প্রেস ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন ও সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবুসহ কমিটির অন্যান্য সাংবাদিকগন, জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের নেতৃবৃন্দ, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কাউন্সিলের সভাপতি খোরশেদ আলম শ্যামলসহ অন্যান্য নেতৃবৃন্দ, উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগনসহ বিভিন্ন পেশাশ্রেণীর অনেকে আলাদাভাবে শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102