বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

শেখ রাসেলের জন্ম দিবস উপলক্ষে নকলা উপজেলা প্রশাসন কর্তৃক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
  • ২৪৪ বার পঠিত

বাঙালি জাতির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল-এঁর ৫৮তম জন্ম দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে শেরপুরের নকলা উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেছে।

কর্মসূচির অংশ হিসেবে “শেখ রাসেলের দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস”-এই বিষয়ের ওপর সেমিনার, আলোচনাসভা এবং প্রামান্যচিত্র প্রদর্শন ও পুরষ্কার বিতরণ করা হয়।

এ উপলক্ষে সোমবার (১৮অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে সেমিনার, আলোচনাসভা এবং প্রামান্যচিত্র প্রদর্শন ও পুরষ্কার বিতরণের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান-এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ মো. বোরহান উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরোয়ার আলম তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মেদ, উপজেলা ভারপ্রাপ্ত তথ্য কর্মকর্তা সাইমুন শাহানাজ প্রমুখ।

সেমিনার, আলোচনাসভা ও প্রামান্যচিত্র প্রদর্শনের পরে বিজয়ীদের মাঝে শেখ রাসেলের দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস এর ওপর অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়। অতিথিবৃন্দরা বিজয়ীদের হাতে সনদপত্র ও পুরষ্কার তুলেদেন।

এসময় উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তর প্রধানগনসহ নকলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি খন্দকার জসিম উদ্দিন মিন্টু, সাধারন সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবু, যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন ও দেলুয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক নূর হোসেন, দপ্তর সম্পাদক সেলিম রেজা, অর্থবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল আমিনসহ অনেকে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102