বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেলের ৫৭তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে

রিপোর্টারঃ
  • প্রকাশের সময় | সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
  • ৩৩৪ বার পঠিত

সারা দেশের ন্যায় শেরপুরের নকলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেলের ৫৭তম জন্ম বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (১৮অক্টোবর) উপজেলার বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসার আয়োজনে রচনা, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসা মিলনায়তনে মাদ্রাসার সুপার মাওলানা মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে বাঙালি জাতির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।

এসময় বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষনা পরিষদ নকলা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও সহকারী শিক্ষক মো. মোশারফ হোসাইন, রোকেয়া আক্তার, মাহবুব হোসাইন রূপম, নুসরাত জাহান নীপা, সহকারী মৌলভী রেজাউল করিম, ফজলুল করিম, মোস্তাফিজুর রহমান খান, কাজিমদ্দিন, জামাল উদ্দিন, কব্দুল হোসেন ও আমিন মিয়াসহ অন্যান্য শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অন্যদিকে বঙ্গবন্ধু বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও ভূরদী কৃষিপণ্য উৎপাদক কল্যাণ সংস্থার যৌথ আয়োজনে বঙ্গবন্ধু বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব ছাইয়েদুল হকের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102