বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

শেরপুরে বেসরকারি ব্যাংক এনআরবিসি’র উপশাখা উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১
  • ২১৪ বার পঠিত

শেরপুরে বেসরকারি ব্যাংক এনআরবিসি-এর উপশাখার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার শহরের মুন্সিবাজার (ঘোষপট্টি) এলাকার কুসুমবালা ভবনের দোতলায় স্থাপিত এই ব্যাংকের উপশাখা উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে ব্যাংকের উপশাখা কার্যালয়ে মাদারগঞ্জ শাখার ব্যবস্থাপক মাহাদী হাসানের সভাপতিত্বে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান এমপি ফিতা কেটে শাখাটির শুভ উদ্বোধন ঘোষনা করেন।

ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোহাম্মদ আল আমীন তালুকদারের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মাদারগঞ্জ পৌরসভার মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস প্রমুখ।

অনুষ্ঠানে প্রবীণ সাংবাদিক কবি কলামিস্ট তালাত মাহমুদ, প্রথম আলোর শেরপুর জেলা প্রতিনিধি দেবাশীষ সাহা রায়, শেরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মানিক দত্ত, মডেল গার্লস কলেজের শিক্ষক মাসুদ হাসানসহ স্থানীয় সুধিজন, গণমাধ্যমকর্মী ও ব্যাংক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102