বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নকলা পৌরসভার বিশেষ অনুদান বিতরণ

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১
  • ২২৩ বার পঠিত

শেরপুরের নকলা উপজেলায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নকলা পৌরসভার উদ্যোগে ও অর্থায়নে সনাতন হিন্দু ধর্মীয় দরিদ্র নারী-পুরুষ ভক্তবৃন্দের মাঝে প্রতিজনে নগদ ৫০০ করে টাকা অনুদান প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুরের দিকে পৌরসভার মেয়রের কার্যালয়ে পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান লিটন ৪২ জন দরিদ্র পূজারী ভক্তবৃন্দের হাতে নগদ ৫০০ টাকা করে অনুদান তুলেদেন।

এসময় উপজেলা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি ইন্দ্রজিত ধর সুভাষ, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দেবজিৎ পোদ্দার ঝুমুর, সাধারণ সম্পাদক অভিজিৎ কুমার বনিক (অভি), সরকারি হাজী জালমামুদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলতাব আলী, পৌরসভার সচিব মো. মনিরুল হাসান, পৌরসভার বাদাগৈড় পূজা উদযাপন কমিটির সাংগঠনিক সম্পাদক নির্মল সূত্রধর, নকলা কালী মাতা মন্দির পূজা মন্ডপের সভাপতি সুরঞ্জিত কুমার বণিক, পৌরপ্যানেল মেয়র ইন্তাজ আলীসহ অন্যান্য কাউন্সিলরগন, সহকারী কর আদায় কারী মোশাররফ হোসেনসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগন ও সনাতন হিন্দু ধর্মীয় দরিদ্র নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102