বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২১ পালিত

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বুধবার, ১৩ অক্টোবর, ২০২১
  • ২৯২ বার পঠিত

শেরপুরের নকলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২১ পালন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “মুজিব বর্ষের প্রতিশ্রুতি, জোরদার করি দুর্যোগ প্রস্তুতি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বুধবার (১৩ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান-এঁর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ মো. বোরহান উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক খলিলুর রহমান ও উপজেলা যুবলীগের আহ্বায়ক রফিকুল ইসলাম সোহেল।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উরফা ইউপির চেয়ারম্যান রেজাউল হক হীরা, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রশিদ সরকার, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম রিপন প্রমুখ।

এসময় বঙ্গবন্ধু প্রজন্ম লীগ নকলা উপজেলা শাখার সাবেক সিনিয়র সহ-সভাপতি ও পাঠাকাটা ইউপির চেয়ারম্যান মোহাম্মদ ফয়েজ মিল্লাত, গৌড়দ্বার ইউপির চেয়ারম্যান শওকত হোসেন মুকুল, টালকি ইউপির চেয়ারম্যান বদিউজ্জামান বদ্দি, উরফা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকতারুজ্জামান, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল আহাদ, উপজেলা প্রকৌশলী আরেফিন পারভেজ, উপজেলা নির্বাচন অফিসার তারেক আজিজ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এস.এম সালেহ উদ্দিন, নকলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি খন্দকার জসিম উদ্দিন মিন্টু, সাধারন সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবু, যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন, কার্যনির্বাহী কমিটির সদস্য মোফাজ্জল হোসেনসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ, বিভিন্ন ইউপির চেয়ারম্যানগন ও উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তর প্রধানগনসহ বিভিন্ন পেশাজীবীরা উপস্থিত ছিলেন।

উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ মো. বোরহান উদ্দিন প্রধান অতিথির বক্তব্যে বলেন, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ প্রশমনে বাংলাদেশ আজ বিশ্বকে তাক লাগিয়ে দ্রুত সামনের দিকে এগিয়ে চলছে। বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা-এঁর পরিকল্পনা ও দিকনির্দেশনায় দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ আজ মডেলে রুপান্তরিত হওয়ার পথে। প্রাকৃতিক দুর্যোগ প্রশমনে শেখ হাসিনা-এঁর নেতৃত্বে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। ফলে মানুষের জীবন যাত্রার মান দিন দিন উন্নতি হচ্ছে বলে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন মনে করেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102