বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

মতিয়া চৌধুরীর সাথে নকলা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
  • ৬৬২ বার পঠিত

শেরপুর জেলার নকলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দরা কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য সাবেক সফল কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এম.পি-এঁর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সোমবার (১১ অক্টোবর) রাত ১০ টার দিকে পৌরসভার জালালপুর এলাকাস্থ শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য বেগম মতিয়া চৌধুরী বাসভবনে গিয়ে তারা সৌজন্য সাক্ষাৎ পরবর্তী ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।

নকলা প্রেস ক্লাবের সভাপতি ও বঙ্গবন্ধু শিক্ষা-গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. মোশারফ হোসাইন-এঁর নেতৃত্বে সৌজন্য সাক্ষাৎকালে প্রেস ক্লাবের সহ-সভাপতি খন্দকার জসিম উদ্দিন মিন্টু, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবু, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী রাজন, কার্যনির্বাহী পরিষদের সদস্য সীমানুর রহমান সুখনসহ ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাজী জালমামুদ কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. লুৎফর রহমান, ধনাকুশা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল মনসুর প্রমুখ।

উল্লেখ্য, কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বেগম মতিয়া চৌধুরী এম.পি তাঁর নির্বাচনী এলাকা নকলা ও নালিতাবাড়ীর সকল মসজিদ, কবরস্থান, মন্দির, শ্মশান ও গির্জার উন্নয়নে অনুদান এবং মাধ্যমিক স্তরের স্কুল ও মাদরাসার সেরা দশ এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের মাঝে আর্থিক প্রণোদনা বিতরণের উদ্দেশ্যে নকলায় অবস্থান কালে তাঁর সাথে নকলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের সাক্ষাৎ করার সুযোগ সৃষ্টি হয়।

জানা গেছে, তিনি রবিবার (১০ অক্টোবর) বিকেল ৩টার সময় সড়ক পথে রাজধানী ঢাকার নিজ বাসভবন রমনা এপার্টমেন্ট কমপ্লেক্স থেকে যাত্রা শুরু করে রাত ৯টার সময় নকলার বাসভবনে এসে পৌঁছেন। মঙ্গলবার (১২ অক্টোবর) সকাল ১০ টায় নালিতাবাড়ী উপজেলা সদরের শ্রী শ্রী গোপাল জিউর মন্দির প্রাঙ্গনে সনাতন ধর্মীয় পূজা মন্ডপের ভক্তবৃন্দের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় শেষে সাড়ে ১১টার সময় নকলা হতে সড়ক পথে রাজধানী ঢাকার বাসভবনের উদ্দেশ্যে যাত্রা করবেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102