বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

শেরপুরে মৃগী নদীর পানিতে ডুবে খালাতো ২ ভাই-বোনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শনিবার, ২ অক্টোবর, ২০২১
  • ২৬৫ বার পঠিত

শেরপুর সদর উপজেলার মৃগী নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে খালাতো দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। শনিবার (২ অক্টোর) দুপুরের দিকে উপজেলার বলায়েরচর ইউনিয়নের জঙ্গলদী নতুন পাড়ার মধ্যদিয়ে প্রবাহিত মৃগী নদীতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহতরা হলো- রাজধানী ঢাকার দক্ষিনখান এলাকার রফিক মিয়ার মেয়ে রাউফুন (১১) এবং তার খালাতো ভাই শেরপুর সদর উপজেলার চকপাঠক এলাকার ছানোয়ার হোসেনের ছেলে মাহমুদুল হাসান (১৪)।

পরিবার সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ১টার দিকে রাউফুন ও মাহমুদুল হাসান এলাকার কয়েকজন শিশুর সাথে গ্রামের পাশের মৃগী নদীতে গোসল করতে যায়। এক সময় রাউফুন ও মাহমুদুল হাসান নদীর পানির স্রোতে ভেসে যায়। তারা সাঁতার না জানায় পানিতে ডুবে নিখোঁজ হয়ে যায়। পরে স্থানীয় লোকজন খোঁজাখুঁজির এক পর্যায়ে রাউফুন ও মাহমুদুল হাসানকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102