শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন

নকলা প্রেসক্লাবের আলোচনা সভা

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শনিবার, ২ অক্টোবর, ২০২১
  • ৫৫০ বার পঠিত

করোনা ভাইরাস (কোভিড-১৯) এর সংক্রমণের প্রভাব কমে যাওয়ায় দীর্ঘদিন পরে শেরপুর জেলার নকলা প্রেসক্লাবের শারীরিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

পহেলা অক্টোবর শুক্রবার সন্ধ্যায় প্রেসক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন-এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মো. নূর হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি খন্দকার জসিম উদ্দিন মিন্টু, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবু, যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন ও দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী রাজন, দপ্তর সম্পাদক সেলিম রেজা, নির্বাহী সদস্য আলহাজ্ব মাহবুবর রহমান, আব্দুর রফিক, মোফাজ্জল হোসেন ও সীমানুর রহমান সুখন প্রমুখ।

এসময় কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল-আমিন, প্রচার প্রকাশনা সম্পাদক নাহিদুল ইসলাম রিজন, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান সৌরভ, নির্বাহী সদস্য মোশারফ হোসেন শ্যামল, সদস্য সুজন মিয়াসহ নকলা প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনান্তে জরুরি ও সাধারন সভা ছাড়াও প্রতিমাসে অন্তত একটি মতবিনিময় সভা করার সিদ্ধান্ত নেওয়া হয়। তাছাড়া করোনা ভাইরাস (কোভিড-১৯) এর সংক্রমণের প্রভাব কমে যাওয়ায় প্রেসক্লাবের সকল কার্যক্রম প্রেসক্লাবের অফিসে বসে সম্পাদন করাসহ দেশ ও জাতির কল্যাণে উন্নয়ন মূলক বিভিন্ন সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

করোনা ভাইরাস (কোভিড-১৯) এর প্রভাব কাটিয়ে দীর্ঘদিন পরে নকলা প্রেসক্লাবের সবাই শারীরিক আলোচনা সভা উপলক্ষে একত্রিত হওয়ার সুযোগ পাওয়ায় আলোচনা সভা শেষে উপস্থিত সব সাংবাদিকগন ফটোসেশনে অংশ গ্রহন করেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102