বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৪৫ বার পঠিত

শেরপুরের নকলায় বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদুর রহমান।

সভায় বক্তব্য রাখেন, প্রধান উপদেষ্টা উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপদেষ্টা ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মেদ, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা, নকলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবু প্রমুখ। সভায় মাদক, জুয়া, বাল্যবিবাহ, ইভটিজিং বন্ধ, জঙ্গিবাদ, চুরি, ছিনতাই ও কিশোর গ্যাং নির্মূল, বিভিন্ন অপরাধীদের গ্রেফতারসহ করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবেলা, নদী ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া, অবৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে জরুরি পদক্ষেপ গ্রহণসহ আইনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড নিয়ে আলোচনা কার হয়।

কমিটির সদস্য তথা বিভিন্ন ইউপির চেয়ারম্যানরা নিজ নিজ ইউনিয়নের জনসেবায় ও বিভিন্ন সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ ও সহযোগিতা চেয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তাছাড়া উপজেলার বিভিন্ন দপ্তর প্রধানগন তাদের দাপ্তরিক কাজের অগ্রগতি ও সমস্যা সমাধান বিষয়ক অবহিত করন বক্তব্যে সকলের সহযোগিতা কমনা করেন। এসময় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102