বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় ২দিন ব্যাপী করোনার গণটিকা কার্যক্রম উদ্বোধন

এম.এম হোসাইন:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
  • ২৯১ বার পঠিত

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা-এঁর ৭৫তম জন্মদিবস উপলক্ষে শেরপুরের নকলায় ২দিন ব্যাপী করোনার গণটিকা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যানিকেতন-এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, যুগ্ম সম্পাদক ও পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা, মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যানিকেতন-এর পরিচালনা পরিষদের সভাপতি ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুর প্রমুখ।

ছাড়া অন্যান্যদের মধ্যে মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যা নিকেতন প্রধান শিক্ষক ফকির মোহাম্মদ রেজাউল করিম, সহকারী প্রধান শিক্ষক মুহাম্মদ সুলতান মাহমুদ ও সহকারী শিক্ষক মুহাম্মদ খুরশেদ করিম শ্যামল, ছায়েদুল ইসলামসহ অন্যান্য শিক্ষক-কর্মচারী, পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর সুফিয়া বেগম, সাধারণ কাউন্সিলর মো. সারুয়ার আলম, মো. জরিফ হোসেন, নূরে আলম সিদ্দিক, স্বাস্থ্য সহকারী জান্নাতুল ফেরদৌস সৌরভসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিষ্ট আবু কাউসার বিদ্যুৎ, মোস্তাফিজুর রহমান ও স্বাস্থ্য সহকারী লুৎফুল আনোয়ার বাদলসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী বৃন্দ, নকলা প্রেসক্লাবের কর্মকর্তাবৃন্দসহ স্থানীয় সাংবাদিক ও এলাকার গন্যমান্যরা উপস্থিত ছিলেন।

সরেজমিনে বিভিন্ন টিকাদান কেন্দ্র ঘুরে দেখা গেছে প্রতিটি কেন্দ্রে সাধারন জনগনের উপচেপরা ভিড়। টিকা নিতে আসা জনগনের মধ্যে নিরাপদ সামজিক দূরত্ব বজায়ে কাজ করছেন পুলিশ বিভাগ, আনসার ও গ্রামপুলিশ সদস্যসহ ছাত্রলীগের কর্মীরা।

উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ জানান, করোনাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে যেভাবে পরিচালনা করেছেন তা সর্বমহলে প্রশংসিত হয়েছে। তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা-এঁর ৭৫তম জন্মদিবস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সকলেই বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা-এঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা-এঁর ৭৫তম জন্মদিবস উপলক্ষে দুই দিন ব্যাপী (২৮ ও ২৯ সেপ্টেম্বর) এ গণটিকা কার্যক্রমে উপজেলার ১৩ হাজার লোককে প্রথম ডোজের টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। এ লক্ষমাত্রার মধ্যে প্রথম দিন মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) প্রায় ১০ হাজার লোককে টিকা দেওয়া হয়েছে। আগামী কাল বুধবার (২৯ সেপ্টেম্বর) বাকিদের টিকা দেওয়া হবে।

উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, দুই দিন ব্যাপী গণটিকা কার্যক্রমের নকলায় লক্ষ্যমাত্রার প্রায় ৭০ ভাগ অর্জন হয়েগেছে। সুতরাং উপজেলায় প্রথম ডোজের টিকা প্রদানের লক্ষ্যমাত্রার চেয়ে অর্জন নিশ্চিত বাড়বে বলে তিনি মনে করছেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102