বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় শেখ হাসিনা-এঁর জন্ম দিবস উপলক্ষে বৃক্ষ রোপন

এম.এম হোসাইন:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৫০ বার পঠিত

শেরপুর জেলার নকলায় শেখ হাসিনা-এঁর ৭৫তম জন্ম দিবস উপলক্ষে নকলা পৌরসভার উদ্দোগে পৌর এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান চত্তরে ঔষুধি জাতের ৭৫টি গাছের চারা রোপন করা হয়েছে। ঔষুধি জাতের গাছ গুলোর মধ্যে নিম, হরিতকি, বহেরা ও আমলকি উল্লেখযোগ্য।

এ উপলক্ষে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যা নিকেতন মাঠে বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করেন পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান লিটন।

এসময় মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যা নিকেতন প্রধান শিক্ষক ফকির মোহাম্মদ রেজাউল করিম, সহকারী প্রধান শিক্ষক মুহাম্মদ সুলতান মাহমুদ ও সহকারী শিক্ষক মুহাম্মদ খুরশেদ করিম শ্যামল, ছায়েদুল ইসলামসহ অন্যান্য শিক্ষক-কর্মচারী, পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর সুফিয়া বেগম, সাধারণ কাউন্সিলর মো. সারুয়ার আলম, মো. জরিফ হোসেন, নূরে আলম সিদ্দিক, স্বাস্থ্য সহকারী জান্নাতুল ফেরদৌস সৌরভহর অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী লুৎফুল আনোয়ার বাদল, স্থানীয় সাংবাদিক ও এলাকার গন্যমান্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102