বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় কুইজ ও জাতীয় বিজ্ঞান আলিম্পিয়াডে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ

এম.এম হোসাইন:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৪১১ বার পঠিত

শেরপুরের নকলায় বিজ্ঞান বিষয়ক অনলাইন কুইজ ও ষষ্ঠ জাতীয় বিজ্ঞান আলিম্পিয়াড-২০২১ অনুষ্ঠিত হয়েছে। বিজ্ঞানমনস্ক জাতি গঠনের লক্ষে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার ও সনদপত্র প্রদান করা হয়।

এ উপলক্ষে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) “শেখা হাসিনার দর্শন, সব মানুষের উন্নয়ন” এ শ্লোগানকে সামনে রেখে উপজেলা প্রশাসন এ কুইজ প্রতিযোগিতা ও আলিম্পিয়াড অনুষ্ঠানের পরে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের পৃষ্ঠপোষকতায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে এ কুইজ প্রতিযোগিতা ও আলিম্পিয়াড অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদুর রহমান-এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ মো. বোরহান উদ্দিন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, উপজেলা একাডেমিক সুপারভাইজার ফারহানা জাহান সিরাজী প্রমুখ।

সবশেষে অতিথিবৃন্দরা বিজ্ঞান বিষয়ক অনলাইন কুইজ ও ষষ্ঠ জাতীয় বিজ্ঞান আলিম্পিয়াড-২০২১ এর বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার ও সনদপত্র তুলেদেন।

এসময় উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগনসহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102