রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:০১ অপরাহ্ন

নালিতাবাড়িতে বিদ্যুতায়িত হয়ে হতাহত-২

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১
  • ২৫২ বার পঠিত

শেরপুরের নালিতাবাড়ি পৌর শহরের নির্মাণাধীন একটি বাণিজ্যিক ভবনের কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে চার তলার ছাদ থেকে পড়ে রুমান (২৫) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হ‌য়ে‌ছেন। একই সময় আরেক নির্মাণ শ্রমিক ফারুক বিদ্যুতায়িত হয়ে ছিটকে তৃতীয় তলার ছাদেই পড়ে যায়। সোমবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে শহরের মধ্যবাজার দুধ হাটিতে এ ঘটনা ঘটে।

পু‌লিশ ও স্থানীয়রা জানায়, নালিতাবাড়ির মধ্যবাজার দুধহাটিতে শফিউদ্দিন নামে এক ব্যবসায়ীর নির্মাণাধীন বাণিজ্যিক ভবনের তৃতীয় তলার ছাদে চতুর্থ তলার কাজ করছিল নির্মাণ শ্রমিকরা। দুপুরে প্রধান সড়ক থেকে রশিতে বেঁধে নিচ থেকে তৃতীয় তলার ছাদে রড উঠানোর কাজ করছিল দুই শ্রমিক রুমান ও ফারুক। অসাবধানতাবশত উঠানোর সময় রশিতে বাঁধা রড কাছেই থাকা পিডিবি’র ৩৩ কেভিএ বিদ্যুৎ সঞ্চালন লাইনের তারে স্পর্শ লাগে। এতে নির্মাণ শ্রমিক রুমান বিদ্যুৎস্পৃষ্টে নিচে রাস্তার পাশে রাখা ইটের খোয়ার উপর পড়ে যায়।

তাৎক্ষণিকভা‌বে প্রত্যক্ষদর্শীরা দুজন‌কেই উদ্ধার করে নালিতাবাড়ি হাসপাতালে নিয়ে গেলে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসক রুমানকে ময়মনসিংহ মেডিক্যাল ক‌লেজ হাসপাতা‌লে প্রেরণ ক‌রেন। ময়মন‌সিংহ নেওয়ার প‌থেই মারা যায় রুমান। তবে আহত ফারুক আপাতত শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক। নালিতাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ব‌ছির আহ‌ম্মেদ বাদল ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে‌ছেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102