শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন

শেরপুরে মুজিব শতবর্ষ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় রৌহা ইউনিয়ন দল জয়ী

এম.এম হোসাইন:
  • প্রকাশের সময় | শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৬১ বার পঠিত

শেরপুরে মুজিব শতবর্ষ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২১ এর উদ্বোধনী খেলায় রৌহা ইউনিয়ন দল ৪-২ গোলে গাজিরখামার ইউনিয়ন দলকে পরাজিত করে জয়লাভ করেছে।

উদ্বোধনী খেলায় টান টান উত্তেজনা বিরাজ করলেও খেলার নির্ধারিত সময়ে কোন পক্ষে গোল না হওয়ায় ট্রাইব্রেকারে রৌহা ইউনিয়ন গাজিরখামার ইউনিয়ন দলকে ৪-২ গোলে পরাজিত করে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে জেলা শহরের শহীদ মুক্তিযোদ্ধা স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শেরপুর সদর উপজেলা ক্রীড়া সংস্থা এক উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করে।

জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ-এঁর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি রঙিন বেলুন ও পায়রা উড়িয়ে শুভ উদ্বোধন ঘোষনা করেন।
উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ ফিরোজ আল-মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শরিফুর রহমান প্রমুখ।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুক্তাদিরুল আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম, অতিরিক্ত সাধারণ সম্পাদক ও ফুটবল এসোসিয়েশনের সভাপতি মানিক দত্ত, জেলা যুবলীগের সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক ও পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মো. নজরুল ইসলাম, সদর উপজেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, দাবা উপ-কমিটির সভাপতি জাকির হোসেন বাবুল, সদর থানার ওসি (তদন্ত) বন্দে আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলাসহ ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে বুধবার বিকেলে বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি তিনি এই মুজিবশতবর্ষ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জন্য তিন লক্ষ টাকা অনুদান ঘোষণা করেন। উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি শরীফুর রহমান জানান, এ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলকে দেড় লক্ষ টাকা ও রানার্সআপ দলকে এক লক্ষ টাকা পুরষ্কার দেওয়া হবে।

জানা গেছে, এ ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার ১৪ ইউনিয়ন থেকে একটি করে মোট ১৪টি দল ফিকচার অনুযায়ী ভিন্ন ভিন্ন দিনে পর্যায়ক্রমে অংশ গ্রহন করবে। আগামী ৯ অক্টোবর টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষ জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102