বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় ছত্রাককে ঘিড়ে গড়ে ওঠা ভন্ডদের আস্তানা ভেঙ্গে দিল প্রশাসন

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৯১৯ বার পঠিত

শেরপুরের নকলা উপজেলার গনপদ্দী ইউনিয়নের খারজান গ্রামে কাটা এক গাছের পুরাতন গুড়িতে মানুষের হাতের আঙুলের ন্যায় এক প্রকার ছত্রাক (Podostroma Cornu-damae) দেখা যায়। ওই ছত্রাককে ঘিড়ে গড়ে ওঠা ভন্ডদের আস্তানা ভেঙ্গে দিয়েছে প্রশাসন।

শনিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদুর রহমান স্থানীয় জনপ্রতিনিধি, কৃষি বিভাগ, বন বিভাগ, পুলিশ বিভাগ ও স্থানীয়দের সহায়তায় আকস্মিক গড়ে ওঠা ভন্ডদের আস্তানা ভেঙ্গে দিয়েছেন।

জানা গেছে, শুক্রবার সকালে স্থানীয় এক লোক খারজান এলাকায় কাটা এক গাছের পুরাতন গুড়িতে গজিয়ে ওঠা মানুষের হাতের পাঁচ আঙুলের ন্যায় একটা কিছু দেখতে পায়। পরে জানাজানি হলে এলাকার কয়েকজন ভন্ড এটাকে অলৌকিক হাত বলে অপপ্রচার চালাতে থাকেন। একপর্যায়ে এলাকার সহজ সরল মানুষগুলো আঙুলের ন্যায় জিনিসটিকে দেখতে ভিড় জমাতে থাকেন। এসুযোগে কয়েক ঘন্টার ব্যবধানে স্থানীয় এক ভন্ড তার গায়ে ও মাথায় লাল সালু জড়িয়ে জায়নামাজ পেতে বসেন। তার আশেপাশে আগরবাতি, মোমবাতি জ্বালিয়ে আস্তানা গড়ে তুলা হয়। পাশাপাশি অন্য এক ভন্ড তাকে বাতাস করতে থাকেন। লোকজনকে ওই বস্তুটি ধরতে মানা করা হয়। বাঁশ দিয়ে বেড়া দেওয়া হয় এর চারপাশ। তাছাড়া সাজানো হয় আশপাশ এলাকা। পরে শুক্রবার সন্ধ্যায় সেখানে বসানো হয় গানের আসর।

ভন্ডদের এমন কৃতকর্ম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়লে তা মাঝরাতে ইউএনও জাহিদুর রহমান-এঁর নজরে আসে। পরে কুসংস্কার বন্দে শনিবার দুপুরের দিকে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল ওয়াদুদ, উপজেলা বন কর্মকর্তা ওয়ালিদ বিন মতিন, গনপদ্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুর রহমান আবুলসহ পুলিশ বিভাগের সদস্যদের সাথে নিয়ে ঘটনাস্থলে পৌঁছেন।

পরে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল ওয়াদুদ ও বন কর্মকর্তা ওয়ালিদ বিন মতিন নিশ্চিত করেন যে, এটি এক প্রকার ছত্রাক। পরে ইউএনও জাহিদুর রহমান মাইকের মাধ্যমে স্থানীয়দের বুঝান যে, এর কোন অলৌকিকতা নেই, নেই কোন মহাত্ত, এটি এক প্রকার ছত্রাক মাত্র। তাঁর কথা সকলেই বুঝতে পারেন। পরে স্থানীয়দের সহায়তায় ওই ছত্রাকটি উপড়ে ফেলাসহ ভন্ডদের আস্তানা ভেঙ্গে দেওয়া হয়।

ইউএনও জাহিদুর রহমান বলেন, গ্রামের সহজ সরল মানুষের সরলতাকে কাজে লাগিয়ে ছত্রাককে ঘিড়ে কিছু ভন্ড প্রকৃতির লোক স্থায়ী আস্তানা গড়ে তুলার চেষ্টা করেন। কিন্তু এলাকার তরুণ ও সুশীল জনের তৎপরতায় তা সম্ভব হয়ে ওঠেনি। সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহযোগিতায় ভণ্ডদের আস্তানাটি ভেঙ্গে দিয়েছেন বলে তিনি জানান।

কাটা গাছের পুরাতন গুড়িতে মানুষের হাতের আঙুলের ন্যায় ছত্রাককে ঘিড়ে গড়ে ওঠা ভন্ডদের আস্তানা ভেঙ্গে দেওয়ায় ইউএনও-এঁর প্রতি খুশি এলাকাবাসী। তাদের দাবী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদুর রহমান-এঁর কারনে এলাকাবাসী কুসংস্কার ও ভন্ডদের হাত থেকে রক্ষা পেলো।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102