বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

শেরপুরে মুজিব শতবর্ষ জেলা দাবা লীগে চ্যাম্পিয়ন চেস কমিউনিটি, রানারআপ নকলা উপজেলা ক্রীড়া সংস্থা

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৯০ বার পঠিত

শেরপুরে মুজিব শতবর্ষ জেলা দাবা লীগে শেরপুর চেস কমিউনিটি চ্যাম্পিয়ন ও নকলা উপজেলা ক্রীড়া সংস্থা রানারআপ হয়েছে। ২৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে সপ্তম রাউন্ড শেষে এ দু’টি দল সর্বোচ্চ ১৩ পয়েন্ট করে অর্জন করে। তবে লীগের বাইলজ অনুযায়ী বেশী সংখ্যক বোর্ডে ম্যাচ জেতায় ২৫ গেম পয়েন্ট নিয়ে শেরপুর চেস কমিউনিটি জেলা লীগের প্রথম চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সেইসাথে দাপটের সাথে সবগুলো ম্যাচ জেতায় চ্যাম্পিয়ন দলের ১ নং বোর্ডের খেলোয়াড় আব্দুর রউফ আজিজ সেরা খেলোয়াড় নির্বাচিত হয়।

এছাড়া ৭ রাউন্ডের খেলায় নকলা চেস ক্লাব ৮ পয়েন্ট নিয়ে ৩য়, দাবা ক্লাব শেরপুর ৭ পয়েন্ট নিয়ে ৪র্থ, একই পয়েন্ট নিয়ে গেম পয়েন্টের ভিত্তিতে লাল-সবুজ ক্লাব ৫ম স্থানলাভ করে। ৬ পয়েন্ট নিয়ে চকপাঠক চেস ক্লাব ৬ষ্ঠ এবং এক পয়েন্ট লাভ করে উদয়ন ক্লাব ও শেরপুর প্লাস চেস ক্লাব যথাক্রমে ৭ম ও ৮ম স্থান লাভ করে।

চ্যাম্পিয়ন দলকে আগামী ৯ অক্টোবর আনুষ্ঠানিকভাবে পুরষ্কৃারের ট্রফি, সনদপত্র ও মেডেল প্রদান করা হবে জেলা ক্রীড়া সংস্থার দাবা উপ-কমিটির আয়োজনে জেলা পুলিশের পৃষ্ঠপোষকতায় শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম মিলনায়তন ভেন্যুতে গত ২০ সেপ্টেম্বর থেকে শুরু হয় মুজিব শতবর্ষ শেরপুর জেলা দাবা লীগ। প্রথমবারের মতো আয়োজিত জেলা দাবা লীগে ৮টি দল রাউন্ড রবীন লীগ ভিত্তিতে খেলায় অংশগ্রহণ করে। শেরপুর জেলা দাবা লীগের স্পন্সর হয়েছে জেএন্ডএস গ্রুপের প্রতিষ্ঠান আবেদীন হাসপাতাল।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102