বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় ৬৮জন ওস্তাদ-সাগরেদ ও প্রশিক্ষণার্থীর মাঝে ভাতা ও এককালীন অনুদান বিতরণ

এম.এম হোসাইন, নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৮৪ বার পঠিত

শেরপুরের নকলায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ৬৮জন সফটস্কীল প্রশিক্ষণার্থী, ওস্তাদ-সাগরেদের মাঝে প্রশিক্ষণ ভাতা ও এককালীন অনুদান বাবদ নগদ মোট ১১ লাখ ৫৪ হাজার ৪০০ টাকা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে সমাজসেবা অধিদপ্তরাধীন সমাজ কল্যান মন্ত্রণালয়ের আওতায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের কারিগরি সহায়তায় এবং উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান-এঁর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন।

উপজেলা সমাজসেবা অফিসার আলমগীর হোসেনের সঞ্চালনায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুর প্রমুখ।

এছাড়া উপজেলা সমাজসেবা অফিসে কর্মরত মোখলেছুর রহমান, ছায়েদুর রহমান, হারুনুর রশিদসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও সুবিধাভোগী ৬৮ জন ওস্তাদ-সাগরেদ ও প্রশিক্ষণার্থী নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

উপজেলা সমাজসেবা অফিসার আলমগীর হোসেন জানান, ৪৮জন সফটস্কীল প্রশিক্ষণার্থীদের প্রতিজনে ১৮ হাজার টাকা করে এককালীন অনুদান বাবদ মোট ৮ লাখ ৬৪ হাজার টাকা, দীর্ঘমেয়াদী ১২জন প্রশিক্ষণার্থীর প্রতিজনে ২৩ হাজার টাকা করে মোট ২ লাখ ৭৬ হাজার টাকা ও ৮জন ওস্তাদের মাঝে প্রশিক্ষণ সম্মানী বাবদ মোট ১৪ হাজার ৪০০ টাকা বিতরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102