রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:০৭ অপরাহ্ন

নকলায় নিখোঁজের একদিন পর পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৫৫ বার পঠিত

শেরপুরের নকলায় নিখোঁজ হওয়ার একদিন পরে পুকুর থেকে তানজিল আহম্মেদ (৫) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী। তানজিল উপজেলার গনপদ্দী ইউনিয়নের বাড়ইকান্দি নামাপাড়া এলাকার সৌমিক মিয়ার ছেলে।

নিহত শিশুর পরিবার সূত্রে জানা গেছে, রবিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরের দিকে তানজিল বাড়ি থেকে নিখোঁজ হয়। পরে পরিবারের লোকজন সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করনে এবং এলাকায় মাইকিং করেন। তাতেও তানজিলের কোন খোঁজ মিলেনি।

সোমবার (২০ সেপ্টেম্বর) সকালে সৌমিক মিয়ার বাড়ির পাশের পুকুরের পানিতে শিশুটির মরদেহ ভাসতে দেখেন এলাকাবসী। পরে এলাকাবাসীরা তানজিল আহম্মেদের নিথর মরদেহ উদ্ধার করেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102