বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় ভেজাল খাদ্য তৈরীর ২ কারখানায় র‌্যাব’র অভিযান : একলাখ ৩৫হাজার টাকা জরিমানা

এম.এম হোসাইন, নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৫০৮ বার পঠিত

শেরপুরের নকলায় ভেজাল খাদ্য তৈরীর দুই কারখানায় র‌্যাব-১৪ এর সহায়তায় অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে  কারখানার দুই মালিককে মোট এক লক্ষ ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশে শিশু খাদ্য দ্রব্য তৈরি করার গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুরের দিকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়।

আদালত সূত্রে জানা গেছে, উপজেলার উরফা ইউনিয়নের লয়খা এলাকায় ভেজাল শিশু খাদ্য উৎপাদনের কারখানার মালিক মোস্তাফিজুর রহমানকে ৯০ হাজার টাকা ও কুর্শা নয়াবাড়িতে ভেজাল সুজি তৈরির কারখানার মালিক আব্দুর রশিদ সুইটকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদুর রহমান এ আদালত পরিচালনা করেন। এসময় র‌্যাব-১৪’র স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মৃণাল কান্তি শাহসহ অন্যান্য র‌্যাব কর্মকর্তা, স্থানীয় লোকজন ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102