বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় ২ দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৬১ বার পঠিত

শেরপুরের নকলায় ২ দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করা হয়েছে। শনিবার (৪ সেপ্টেম্বর) সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরাধীন নকলা উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষণ কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করা হয়।

বসতবাড়িতে সবজি ও মসলা উৎপাদন প্রযুক্তি বিষয়ক এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন প্রকল্প পরিচালক (প্রশিক্ষণ উইং) কৃষিবিদ মো. আলিমুজ্জামান মিয়া।

উপজেলা কৃষি অফিসার (ইউএও) কৃষিবিদ আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর খামারবাড়ির উপপরিচালক কৃষিবিদ ড. মোহিত কুমার দে। এসময় কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ শেখ ফজলুল হক মনিসহ প্রশিক্ষণার্থী কৃষাণ-কৃষাণি উপস্থিত ছিলেন।

অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় উপজেলার বিভিন্ন এলাকার ৩০ জন কৃষাণ-কৃষাণি এ প্রশিক্ষণে অংশ গ্রহন করেছেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102