বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় পুকুরের পানিতে ডুবে শিশু নিহত

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৬৩ বার পঠিত

শেরপুরের নকলায় পুকুরের পানিতে পড়ে নুসরাত জাহান নামে আড়াই বছরের এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ সেপ্টম্বর) উপজেলা পাঠাকাটা ইউনিয়নের পাঠাকাটা এলাকায় এ ঘটনাটি ঘটে। নুসরাত জাহান কাজাইকাটা এলাকার নূর আলমের কন্যা।

পরিবার সূত্রে জানা গেছে, জানায়, শুক্রবার সকাল সারে দশটার দিকে নুসরাত জাহান সবার অগোচরে বাড়ির পাশের একটি পুকুরের পানিতে ডুবে যায়। খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নুসরাত জাহানের মা পাঠাকাটা এলাকার কাজলী বেগম ও বাবা কাজাইকাটা এলাকার নূর আলমের পারিবারিক কলহের জেড়ে কিছুদিন আগে তাদের খোলা তালাক হয়। এরপর থেকে কাজলী বেগম তার বাবার বাড়ি পাঠাকাটাতে চলেযান। আর নুসরাত জাহান কাজাইকাটা এলাকায় তার বাবা নূর আলমের কাছে থাকে। তবে গতসপ্তাহে মা কাজলী বেগম নুসরাত জাহানকে তারা বাবার বাড়ি পাঠাকাটা এলাকায় নিয়ে যায়। সেখানে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান জানান, সংবাদ পেয়ে পুলিশ নুসরাত জাহানের মরদেহ থানা হেফাজতে আনা হয়েছে। পাঠাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফয়েজ মিল্লাত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102