বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

ঝিনাইগাতীতে মোটরসাইকেলের ধাক্কায় ঈমাম নিহত, চালক আটক

ঝিনাইগাতী (শেরপুর) সংবাদদাতা:
  • প্রকাশের সময় | সোমবার, ৩০ আগস্ট, ২০২১
  • ৩২৬ বার পঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে মোটরসাইকেলের ধাক্কায় হাফেজ মাওলানা নূর আলম (৩৮) নামে স্থানীয় এক কওমী মাদ্রাসার শিক্ষক ও মসজিদের ঈমাম নিহত হয়েছেন। সোমবার (৩০ আগস্ট) মাগরিব নামাজের পরে উপজেলার খৈলকুড়া এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।

২ সন্তানের জনক হাফেজ মাওলানা নুর আলম স্থানীয় জামিয়া ফয়জুন্নেছা মহিলা কওমী মাদ্রাসায় শিক্ষকতা করতেন। পাশাপাশি খৈলকুড়া নতুন জামে মসজিদের ঈমামতি করতেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মাওলানা নুর আলম প্রতিদিনের ন্যায় সোমবার মাগরীবের নামাজের ঈমামতি শেষ করে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে শেরপুর জেলাসদর হাসপাতালে প্রেরণ করেন। শেরপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নুর আলমকে মৃত ঘোষনা করেন।

এদিকে স্থানীয় জনতা মোটরসাইকেলসহ উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের দেবোত্তরপাড়া গ্রামের আমিরুলের ছেলে ঈশা (১৮)-কে আটক করেন। খবর পেয়ে ঝিনাইগাতী থানার এসআই মাসুদ রানাসহ সঙ্গীয় ফোর্স পুলিশ ঘটনাস্থলে পৌঁছেন। ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফায়েজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102