বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলা হাসপাতালে ডিজিটাল সরঞ্জাম সংযোজনে বাড়ছে চিকিৎসা সেবার মান

এম.এম হোসাইন, নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১
  • ৫৪৫ বার পঠিত

শেরপুরের নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে ও বাহিরে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা ও সাউন্ড সিস্টেম লাগানোর ফলে দিন দিন বৃদ্ধি পাচ্ছে চিকিৎসা সেবার মান। ফলে নকলা হাসপাতালের প্রতি সাধারন মানুষের আগ্রহ ও বিশ্বস্থতা বাড়ছে।

মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুরের দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে সরেজমিনে দেখা যায়, ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ভবনের প্রতিটি কক্ষে সাউন্ড সিস্টেম লাগানো হয়েছে; সংযোজন করা হয়েছে সিসি ক্যামেরা। এছাড়া রোগীদের বসার জন্য সরবরাহ করা হয়েছে পরিমিত পরিমাণে চেয়ার ও বেঞ্চ। সেবা গ্রহীতাদের গরম থেকে পরিত্রানের জন্য লাগানো হয়েছে প্রয়োজনীয় বৈদ্যুতিক পাখা। এতে বেড়েছে চিকিৎসা সেবার মান, ফলে এই হাসপাতালের প্রতি সাধারন মানুষের আগ্রহ ক্রমেই বাড়ছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, নিজস্ব ব্যবস্থাপনায় হাসপাতাল ভবনের প্রতিটি কক্ষে সাউন্ড সিস্টেম লাগানো হয়েছে। এখন থেকে কোন্ কক্ষে কি কি ধরনের সেবা দেওয়া হয় এবং স্বাস্থ্য সচেতনতা সম্পর্কে আগত রোগী ও রোগীর স্বজনদেরকে সাউন্ড সিস্টেমের মাধ্যমে স্বাস্থ্য বিষয়ক নিয়মিত বার্তা প্রদান করা হবে। এছাড়া হাসপাতালের নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে যেসব স্থানে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা লাগানো দরকার, সেসব স্থানে সিসি ক্যামেরা লাগানো হয়েছে। এমনকি রোগীদের বসার জন্য সরবরাহ করা হয়েছে চেয়ার ও বেঞ্চ। রোগীদের গরম থেকে পরিত্রানের জন্য প্রয়োজনীয় স্থানে বৈদ্যুতিক নতুন পাখা লাগানো হয়েছে।

ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, আমি নকলা হাসপাতালে যোগদানের পর থেকেই চিকিৎসা সেবার মান বৃদ্ধির লক্ষ্যে চিকিৎসক ও নার্সসহ হাসপাতালে কর্মরত সকলকে সাথে নিয়ে একযোগে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছি। স্বাস্থ্য সম্মত পরিবেশ বজায় রেখে চিকিৎসা সেবার মান বৃদ্ধি করতে সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি।

নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা যোগদানের পর থেকে বিভিন্ন ঔষুধ কোম্পানির প্রতিনিধিদের আনাগোনা কমেছে। এখন অত্যন্ত সুন্দর পরিবেশে ও সুষ্ঠভাবে চিকিৎসা সেবা কার্যক্রম চলছে। ফলে আগের চেয়ে নকলা হাসপাতালের প্রতি সাধারন মানুষের আগ্রহ ও বিশ্বস্থতা কয়েক গুণ বেড়েছে বলে অনেকে মনে করছেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102