বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় পৃথক ঘটনায় নিহত ২

এম.এম হোসাইন, নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | সোমবার, ২৩ আগস্ট, ২০২১
  • ৭০৮ বার পঠিত

শেরপুরের নকলায় সাপের কামড়ে নিলুফা ইয়াসমিন (৩৫) নামে তিন সন্তানের জননী ও পুকুরের পানিতে ডুবে ইব্রাহিম (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রবিবার (২২ আগস্ট) উপজেলার পাঠাকাটা ইউনিয়নের জাঙ্গীড়ারপার এলাকায় সাপে দংশনের ঘটনা ও বানেশ্বরদী ইউনিয়নের বাউসা এলাকায় পানিতে ডুবে নিহতের মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত গৃহিণী নিলুফা ইয়াসমিন নকলা উপজেলার পাঠাকাটা ইউনিয়নের জাঙ্গীড়ারপার এলাকার আয়াতুল্লাহর স্ত্রী এবং নিহত ইব্রাহিম নালিতাবাড়ীর তালতলা এলাকার এনার উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিলুফা ইয়াসমিন রবিবার বিকেলে নিজের গোয়ালঘরে পাটখড়ি রাখতে গেলে তাকে বিষধর সাপ কামড় দেয়। পরে ওই গৃহিণীর ডাক-চিৎকারে পরিবারের অন্যান্যরা তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়েগেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য নিলুফা ইয়াসমিনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে নিলুফা ইয়াসমিনের মৃত্যু হয়।

পাঠাকাটা ইউনিয়নের চেয়ারম্যান মুহাম্মদ ফয়েজ মিল্লাত সাপে দংশনে নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অন্যদিকে নিহত শিশুটির মামা শিপন মিয়া জানান, জন্মের পর থেকেই ইব্রাহিম আমাদের বাড়িতে (বাউসা) থাকে। তাকে স্থানীয় একটি স্কুলের শিশু শ্রেনিতে ভর্তি করা হয়েছে। ইব্রাহিম প্রতিদিনের মতো সকালের খাবার খেয়ে খেলাধুলা করার জন্য বাড়ি থেকে বের হয়। এরপরে দুপুর পেড়িয়ে বিকেল হয়ে গেলেও ইব্রাহিম বাড়িতে আসে না। তাই আমরা সম্ভাব্য জায়গায় খোঁজাখুঁজি শুরু করি। আমাদের সন্দেহ হয় ইব্রাহিম পুকুরে পড়তে পারে। এমন সন্ধেহে আমরা অনেকে পুকুরে নেমে খোঁজাখুঁজি শুরু করি। খোঁজাখুঁজির একপর্যায়ে পানির নিচ থেকে ইব্রাহিমকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। সংবাদ পেয়ে নকলা থানার পুলিশ রাত ৮টার দিকে ইব্রাহিমের মরদেহ থানায় নিয়ে যায়।

বানেশ্বরদী ইউপির চেয়ারম্যান মাজহারুল আনোয়ার মহব্বত ও নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি মুশফিকুর রহমান জানান, এবিষয়ে নকলা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। সোমবার (২৩ আগস্ট) দুপুরের দিকে ইব্রাহিমের মরদেহ ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102