বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

জামালপুরে ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের অবহিতকরণ কর্মশালা

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শনিবার, ২১ আগস্ট, ২০২১
  • ৪৮৫ বার পঠিত

বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় ২০২১-২২ অর্থ বছরের প্রণীত কর্মপরিকল্পনা মাদারগঞ্জ উপজেলায় বাস্তাবায়ন কৌশল নির্ধারণ শীর্ষক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ।

শনিবার (২১ আগস্ট) মাদারগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের সহযোগিতায় এবং জামালপুর খামার বাড়ির উপপরিচালক কৃষিবিদ নিতাই চন্দ্র বণিক-এর সভাপতিত্বে এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মো. আসাদুল্লাহ।

কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ ফাতেমাতুজজোহরা-এর সঞ্চালনায় অবহিতকরণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. আব্দুল মাজেদ, মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওবায়দুর রহমান বেলাল, উপজেলা নির্বাহী অফিসার ইলিশায় রিছিল, পৌরসভার মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির।

এ সময় ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক কার্যালয়ের উপপরিচালক কৃষিবিদ আশরাফ উদ্দিন, মাদারগঞ্জ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাহাদুল ইসলামসহ জেলা, উপজেলা কৃষি অফিসে কর্মরত কর্মকর্তা, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পে কর্মরত কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক ও কৃষক-কৃষাণিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্প পরিচালক কৃষিবিদ মোহাম্মদ জিয়াউর রহমান। কর্মশালা শেষে মহাপরিচালক, অতিরিক্ত পরিচালক, উপপরিচালকগন মাদারগঞ্জ উপজেলায় বাস্তবায়নকৃত বিভিন্ন প্রদর্শনী পরিদর্শন করেন।

 

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102