বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

গ্রেনেড হামলা দিবস উপলক্ষে নকলায় বিভিন্ন কর্মসূচি

এম.এম হোসাইন, নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শনিবার, ২১ আগস্ট, ২০২১
  • ৪৩৯ বার পঠিত

২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে শেরপুরের নকলায় গ্রেনেড হামলা দিবস পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।

২১ আগষ্ট শনিবার সকালে উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগের আয়োজনে উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ের সামনে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলণ করা হয়। এর আগে উপস্থিত সকলে ২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে কালো ব্যাজ ধারণ করেন। পরে ওই গ্রেনেড হামলায় নিহতদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

এসময় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুল খালেক, যুগ্ম সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ মো. বোরহান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য ছামিউল হক মুক্তা, সাংগঠনিক সম্পাদক ও নকলা ইউপির চেয়ারম্যান আনিসুর রহমান সুজা, দপ্তর সম্পাদক খলিলুর রহমান, প্রচার-প্রকাশনা সম্পাদক আব্দুর রশিদ সরকার, উপজেলা যুবলীগের আহ্বায়ক রফিকুল ইসলাম সোহেল, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম রিপন, সদস্য আক্রাম হোসেনসহ অন্যান্যরা, জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য আঞ্জুমান আরা রুমিসহ উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102