বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

শেরপুরে প্রথম আলো বন্ধুসভার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শনিবার, ১৪ আগস্ট, ২০২১
  • ৩৩৬ বার পঠিত

শেরপুরে প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৪ আগস্ট) দুপুরে শেরপুর সরকারি কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

শেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আব্দুর রাজ্জাক একটি আমলকি গাছের চারা রোপণ করে কর্মসূচি উদ্বোধন করেন। পরে শেরপুর সরকারি কলেজ প্রাঙ্গণ ও শহরের গোপালবাড়ী এলাকায় ফলদ, বনজ ও ঔষধি প্রজাতির ১০টি চারা রোপণ করা হয়।

এ সময় প্রথম আলোর শেরপুর প্রতিনিধি দেবাশীষ সাহা রায়, শেরপুর প্রথম আলো বন্ধুসভার উপদেষ্টা সাইফুল ইসলাম সাইফ, সহ-সভাপতি আল আমিন রাজু, সাধারণ সম্পাদক রবিন সাহা, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, উপ-সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, দপ্তর সম্পাদক রজত সাহা অন্তু, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক কাজী সাইয়েদুল মুরছালীন, বিজ্ঞান বিষয়ক সম্পাদক মুক্তাদির হোসাইন, সমাজকল্যাণ সম্পাদক মেহেদী হাসান শামীম, সদস্য অনিক মাহবুবসহ বন্ধুসভার অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এ কর্মসূচির উদ্বোধক আব্দুর রাজ্জাক বলেন, জলবায়ু পরিবর্তনজনিত নেতিবাচক প্রভাব থেকে বাংলাদেশকে মুক্ত রাখা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপণ কর্মসূচির কোন বিকল্প নেই। এ ক্ষেত্রে প্রথম আলো বন্ধুসভার বৃক্ষরোপণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102