বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ ও বীজ সহায়তা

এম.এম হোসাইন, নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১
  • ৫০২ বার পঠিত

শেরপুরের নকলা উপজেলায় বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় দিনব্যাপী ননগ্রুপ কৃষক প্রশিক্ষণ কর্মশালা ও প্রশিক্ষণার্থী কৃষকদের মাঝে শাক-সবজীর বীজ সহায়তা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ আগস্ট) উপজেলা কৃষক প্রশিক্ষণ কক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরাধীন নকলা উপজেলা কৃষি অফিসের আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন এলাকার ৩০ জন কৃষক-কৃষাণীর দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল ওয়াদুদ, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ শেখ ফজলুল হক মনি ও কৃষিবিদ মাহমুদুল হাসান মুসা প্রমুখ।

প্রশিক্ষণ শেষে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের সহায়তায় কৃষকদের মাঝে ৭ প্রকার শাক-সবজীর বীজ বিতরণ করা হয়। এ উপলক্ষে সরকারের নির্দেশনা মোতাবেক নিরাপদ সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রেখে এবং শতভাগ মাস্ক পরিধান নিশ্চিত করে এক বিতরণ অনুষ্ঠানের আয়োজন কার হয়।

জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ সুলতান আহম্মেদের সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল ওয়াদুদের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালা ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. আব্দুল মাজেদ।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর খামারবাড়ির উপপরিচালক কৃষিবিদ ড. মোহিত কুমার দে ও বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের ময়মনসিংহ অঞ্চলের পরিচালক কৃষিবিদ মোহাম্মদ জিয়াউর রহমান, শেরপুর খামার বাড়ির অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) কৃষিবিদ শাখাওয়াত হোসেন, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক কৃষিবিদ মোস্তফা কামাল ও মনিটরিং অফিসার কৃষিবিদ নাজমুল হাসান।

এ প্রশিক্ষণ কর্মশালা ও বীজ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ফকির মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনসহ উপজেলা কৃষি অফিসে কর্মরত কর্মকর্তা-কর্মচারী ও উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত প্রশিক্ষনার্থী ৩০ কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।

বক্তারা বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে ফসলের নিবিড়তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তাছাড়া এ অঞ্চলে কৃষিপণ্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষক-কৃষাণীদের প্রয়োজনীয় ও সার্বিক পরামর্শ প্রদানসহ কৃষক ও কৃষি অফিসারদের করণিয় বিষয়ক আলোচনা করেন তাঁরা।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102