বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় ভার্চুয়ালী আলোচনা ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

এম.এম হোসাইন, নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | রবিবার, ৮ আগস্ট, ২০২১
  • ৪০১ বার পঠিত

করোনা কালীন সময়ে শিক্ষা প্রতিষ্ঠান ছুটি থাকায় শেরপুরের নকলা উপজেলায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব-এঁর জন্ম বার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর শাহাদাত বার্ষিকী তথা জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে ভার্চুয়াল পদ্ধতিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ আগস্ট) বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসার আয়োজনে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব-এঁর ৯১তম জন্ম বার্ষিকী পালন উপলক্ষে ভার্চুয়ালী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তাছাড়া ১৫ আগস্ট স্বাধীনতার মহান স্থপতি বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ৪৬তম শাহাদাত বার্ষিকীতে তথা জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে কর্মসূচি বাস্তবায়নে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও প্রস্তুতিমূলক সভাটি ভার্চুয়াল পদ্ধতিতে পরিচালনা করেন সহকারী মৌলভী মাওলানা রেজাউল করিম।

বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে ভার্চুয়াল এ সভায় প্রধান অতিথি হিসেবে ঢাকা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান এমএমসি’র সভাপতি প্রফেসর তাসলিমা বেগম এবং বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মুহাম্মদ আব্দুর রশিদ প্রমুখ।

এছাড়া আলোচনা সভা ও প্রস্তুতিমূলক সভায় সিনিয়র সহকারী শিক্ষক রোকেয়া আক্তার, সহকারী শিক্ষক মাহবুব হোসাইন রূপম, নুসরাত জাহান নীপা, সহকারী মৌলভী মাওলানা ফজলুল করিম, ক্বারী কাজীমদ্দিন, জামাল উদ্দিন ও কব্দুল হোসেনসহ এমএমসি’র সদস্যবৃন্দ ও অন্যান্য শিক্ষকগন পর্যায়ক্রমে ভার্চুয়াল পদ্ধতিতে অংশ গ্রহন করেন।

সভায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব-এঁর জীবনাদর্শ সম্পর্কে আলোচনা করা হয়। তাছাড়া শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে শিক্ষার্থীদের অনলাইনে ও সংসদ টিভিতে অনুষ্ঠিত ক্লাসে অংশগ্রহণে আগ্রহ সৃষ্টি করা, শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে যোগাযোগ রক্ষা করাসহ শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102