বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলা থানার নতুন তদন্ত অফিসার ইসকান্দার হাবিবুর রহমান’র যোগদান

এম.এম হোসাইন, নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
  • ৩২৪ বার পঠিত

শেরপুর জেলার নকলা থানার নতুন পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে ইসকান্দার হাবিবুর রহমান যোগদান করেছেন। বৃহস্পতিবার (৫ আগস্ট) নকলা থানায় আনুষ্ঠানিক ভাবে যোগদান করলেও পূর্নাঙ্গ অফিস শুরু করেন শুক্রবার।

শুক্রবার বিকেলে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান নতুন যোগদান করা পুলিশ পরিদর্শক (তদন্ত) ইসকান্দার হাবিবুর রহমানকে ফুল দিয়ে বরন করেনেন।

করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ রোধে সীমিত পরিসরে আয়োজিত বরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওসি মুশফিকুর রহমান, তদন্ত অফিসার ইসকান্দার হাবিবুর রহমানসহ এসআই আনোয়ার হোসেন, এসআই রাজীব ভৌমিক, এএসআই এস.এম আলামিন প্রমুখ।

নতুন পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে ইসকান্দার হাবিবুর রহমান নকলা থানায় যোগদানের আগে একই জেলার শ্রীবরদী থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসবে প্রায় ছয়মাস কর্মরত ছিলেন।

তথ্য মতে জানা গেছে, ইসকান্দার হাবিবুর রহমান পুলিশ বিভাগে ১৯৯২ সালে রাজশাহী জেলায় প্রথম চাকরি জীবন শুরু করেন। এরপরে ২০১৭ সালে পদোন্নতি পেয়ে শিল্প পুলিশে পুলিশ পরিদর্শক হিসেবে ত্রিশাল থানায় যোগদান করে সুনামের সহিত দায়িত্ব পালন করেন। দায়িত্বে নিষ্ঠাবান ও কর্ম তৎপরতার স্বীকৃতি স্বরূপ পেয়েছেন বেশ কয়েকটি পুরষ্কার।

ইসকান্দার হাবিবুর রহমান ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার বৌরা গ্রামের এক সমভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন। তার বাবার নাম মুক্তার উদ্দিন সরকার। মুক্তার উদ্দিন সরকারের ৭ ছেলে ও ৪ মেয়ের মধ্যে ইসকান্দার হাবিবুর রহমান ৭ম সন্তান এবং ছেলেদের মধ্যে তিনি ৪র্থ।নতুন পুলিশ পরিদর্শক (তদন্ত) ইসকান্দার হাবিবুর রহমান জানান, নকলায় আইন শৃঙ্খলা রক্ষা, মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, জঙ্গীবাদ, সন্ত্রাস, জুয়া খেলা, বেদখল, পারিবারিক কলহসহ বিভিন্ন সামাজিক, পারিবারিক ও রাজনৈতিক অপরাধ থেকে নকলা উপজেলাবাসীকে নিরাপদ রাখতে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা বাস্তবায়নে তারা সদাতৎপর। তাছাড়া যেকোন গুজব প্রতিরোধে ও গ্রেফতারী পরোয়ানা তামিলকরাসহ করোনা ভাইরাস (কোভিট-১৯) সংক্রমণরোধে বিভিন্ন মাধ্যমে জনসচেতনতা বাড়ানো, কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং এর কর্মতৎপরতা বৃদ্ধিকরা তাদের নিয়মিত কাজের অংশ হিসেবে থাকবে বলে তিনি জানান।তিনি বলেন- ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান-এঁর দিকনির্দেশনা মোতাবেক বিভিন্ন স্তরের কর্মকর্তা ও সদস্যদের সহযোগিতায় পুলিশি সেবা জনগনের অতিনিকটে পৌঁছে দিয়ে প্রমান করবো ‘পুলিশ জনগনের সেবক, সেবাই পুলিশের ধর্ম’, পুলিশই জনতা, জনতাই পুলিশ।’ তবে এর জন্য উপজেলায় কর্মরত সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং-এর সদস্যসহ সব পেশা-শ্রেণীর জনগনের সহযোগিতা অতিজরুরি বলে তিনি জানান।

 

 

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102