বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় ইউনিয়ন আ’লীগের নেতা একরামুল মারা গেছেন

এম.এম হোসাইন, নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শনিবার, ৩১ জুলাই, ২০২১
  • ৩৬৭ বার পঠিত

শেরপুরের নকলা উপজেলার বানেশ্বরদী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা একরামুল হক মারা গেছেন; ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তিনি ৩১ জুলাই শনিবার বিকাল সাড়ে ৩ টার সময় শেরপুর সদর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরহুমের জানাজা নামাজ শনিবার রাত সাড়ে ৯টার সময় দিশারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, একরামুল দীর্ঘদিন ধরে ডায়াবেটিকস ও কিডনী রোগে ভোগছিলেন। ২৯ জুলাই বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে শেরপুর জেলা শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকাবস্থায় ৩১ জুলাই শনিবার বিকালে শরীরের অবস্থার অবনতি হতে থাকলে তাকে দ্রুত শেরপুর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে মারা যান।

একরামুল হক বাউসা গ্রামের মৃত আইজ উদ্দিন (আইজু) এর একমাত্র ছেলে ও ৫ নং বানেশ্বর্দী ইউনিয়ন আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক ছিলেন। তিনি মৃত্যুকালে স্ত্রী, ২ মেয়ে ও এক ছেলে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহসহ অন্যান্য নেতৃবৃন্দ, উপজেলা যুবলীগের াাহবায়ক রফিকুল ইসলাম সোহেলসহ অন্যান্যরা, নকলা প্রেসক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন ও সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবুসহ অন্যান্য সাংবাদিকগন, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও বিভিন্ন পেশাশ্রেণীর জনগন আলাদাভাবে শোক প্রকাশ করেছেন। তারা সকলেই মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102