বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

চাকরি বাঁচাতে গিয়ে জীবন গেল পোশাক শ্রমিক সোহাগের

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শনিবার, ৩১ জুলাই, ২০২১
  • ৫০৩ বার পঠিত

শেরপুরের নকলা উপজেলার পোশাক শ্রমিক সোহাগ মিয়া (৩০) তার উপার্জনের একমাত্র মাধ্যম পোশাক শিল্পের চাকরি বাঁচাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। এ ঘটনায় নকলার আরও ২ পোশাক শ্রমিক গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।

নিহত পোশক শ্রমিক উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের বানেশ্বরদী কান্দাপাড়া গ্রামের আতশ আলীর ছেলে। আর আহতরা হলেন একই এলাকার মনু মিয়ার ছেলে পোশাক শ্রমিক মিন্টু মিয়া ও অজ্ঞাত এক যুবক।

সোহাগ মিয়ার ৩-৪বছর বয়সী একটি সন্তান রয়েছে, রয়েছেন বাবা-মা ও স্ত্রী। উপার্জনের জন্য পরিবারের একমাত্র সদস্য সোহাগ মিয়া মারা যাওয়ায় পরিবারের অন্যান্যরা তাদের জীবন জীবীকা নিয়ে মহাবিপাকে পড়েগেলেন; এমনটাই জানান এলাকাবাসীরা।

জানা গেছে, রবিবার থেকে পোশাক শিল্প খোলে দেওয়ার ঘোষণা পেয়ে আয়ের একমাত্র মাধ্যম পোশাক শিল্পের চাকরি বাঁচাতে শনিবার ভোরে মিনি ট্রাকে করে বেশ কয়েকজন পোশাক শ্রমিক ঢাকার উদ্দেশ্যে রওনা করেন। পথিমধ্যে ফুলপুর ও তারাকান্দা উপজেলার মধ্যবর্তী কোন এক এলাকায় সকাল সোয়া ৮টার দিকে তাদের ট্রাকটিকে অন্য একটি ট্রাক ধাক্কা দিলে সোহাগ ও মিন্টু মিয়াসহ বেশ কয়েকজন ছিটকে রাস্তায় পড়ে যায়। ঠিক এসময় পিছন থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক সোহাগ মিয়ার ওপর ওঠে পড়ে। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। বাকিদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102