বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় আশ্রয়ন প্রকল্পের উপকারভোগীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছে দেওয়া হচ্ছে

এম.এম হোসাইন, নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | সোমবার, ১৯ জুলাই, ২০২১
  • ৩৮৩ বার পঠিত

শেরপুর জেলার নকলায় “ক” শ্রেণীর ভূমিহীন ও গৃহহীন ১০০ পরিবারের মাঝে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা-এঁর ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ শুরু হয়েছে। খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে তাদের ঘরে ঘরে।

১৯ জুলাই সোমবার বিকেলে উপজেলার বানেশ্বরদী, গনপদ্দী ও নকলা ইউনিয়নের ২৬ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের খাবারের প্যাকেট পৌঁছেদেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদুর রহমান ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন। এসময় সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন, এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ, গ্রাম পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি, উপকারভোগী পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ইউএনও জাহিদুর রহমান জানান, আশ্রয়ন প্রকল্পের উপকারভোগী পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের খাদ্য সামগ্রীর প্রতিটি প্যাকেটে ৫ কেজি করে সেদ্ধ চাল, এক কেজি করে আতপ চাল, চিনি, লবন, ডাল, পিয়াজ, সয়াবিন তেল ও সেমাই দেওয়া হয়েছে। উপজেলার “ক” শ্রেণীর উপকারভোগী বাকী ৭৪ পরিবারের মাঝে ২০ জুলাই (মঙ্গলবার) প্রধানমন্ত্রীর ঈদ উপহারের খাদ্য সামগ্রীর প্যাকেট পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান।

প্রধানমন্ত্রীর উপহারের ঘর ও ঈদ-উল-আযহা উপলক্ষে খাদ্য সামগ্রী উপহার পেয়ে উপজেলার ভূমিহীন ও গৃহহীন ১০০ পরিবারের পাঁচশতাধিক সদস্য ভেজায় খুশি। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা-এঁর দেওয়া উপহারে তারা জীবনে এই প্রথম পাকা ঘরে ঈদ কাটাবেন এবং ঈদ উপলক্ষে ভালো মানের খাবার পাচ্ছেন তারা। মুজিব জন্ম শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা-এঁর দেওয়া উপহারের নতুন ঘরে বসে ঈদের দিন ভালো খাবারের নিশ্চয়তা পাওয়ায় তাদের প্রতিটি পরিবারের ঈদ আনন্দে যোগ হয়েছে নতুন মাত্রা। উপজেলার আশ্রয়ন প্রকল্পের প্রতিটি ঘরে ঘরে ঈদের ২দিন আগে থেকেই শুরু হয়েছে ঈদের আমেজ।

উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী দেশের প্রতিটি এলাকার ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে আধা পাকা ঘর উপহার হিসেবে দেওয়া হয়েছে। এতে প্রতিটি আশ্রয়হীন পরিবার আজ নিরাপদে দিনাতিপাত করছেন। এমতাবস্থায় পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে খাদ্য সামগ্রী উপহার পেয়ে তাদের পরিবারে ঈদ আনন্দের কোন কমতি থাকছে না বলে অনেকে মনে করেন।

ঈদ আনন্দ হউক সকল স্তরের, সকল মানুষের। এই আনন্দে যেন কোন প্রকার ঘাটতি না হয়, সেজন্য দেশের প্রতিটি দরিদ্র, অসহায় পরিবারের মাঝে ঈদ উপলক্ষে জিআর ও ভিজিডির খাদ্যশস্য বিতরণ করাসহ “ক” শ্রেণীর ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। ভূমিহীন ও গৃহহীন পরিবারের প্রতিটি ঘরে ঘরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঈদ উপহারের খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে বলে জানান ইউএনও জাহিদুর রহমান।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102